[email protected] মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

সেই ’ জার্সি পরেই শপথ নিলেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩৭ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচিত সংসদ সদস্যরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

তিনি সবুজ রঙের একটি জার্সি পরে শপথগ্রহণ করেন, যা ইতোমধ্যে তার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে এক ধরনের প্রতীকী রূপ পেয়েছে।


জার্সিটির সামনের অংশে তার বিভাগের নাম স্পষ্টভাবে লেখা ছিল এবং বাম পাশে উপরের অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সংযুক্ত ছিল।

পেছনে ‘হাসনাত’ নামের সঙ্গে ছিল ১০ নম্বর। একই পোশাকে এর আগেও তাকে দেখা যায় নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে।


এর আগে সকাল প্রায় পৌনে ১১টার দিকে প্রথম ধাপে ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যান্য নির্বাচিত সদস্যরা শপথ নেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।


নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এমপিদের শপথ শেষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

পরে বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।


এদিকে, সন্ধ্যার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর