জনগণের অর্থের অপচয় রোধ এবং সংসদীয় রাজনীতিতে নৈতিকতার নতুন দৃষ্টান্ত স্থাপনের
লক্ষ্যে বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত (ডিউটি ফ্রি) গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না বলে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে শপথ গ্রহণের পর সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান যে, রাজনীতিকে জনকল্যাণমুখী করতে এবং অতীত বিলাসিতার নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে দলের হাইকমান্ড এই কঠোর অবস্থান নিয়েছে। নবনির্বাচিত সংসদীয় দলের এই বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মেয়াদের শুরুতেই রাজউকের প্লট বা শুল্কমুক্ত গাড়ির মতো বিশেষ সুবিধা বর্জনের এই ঘোষণা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দুর্নীতিমুক্ত জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
এসআর
মন্তব্য করুন: