[email protected] মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

শর্তসাপেক্ষে দ্বৈত শপথ নিলেন জামায়াত ও ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১:০০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১১ দলীয়

 ঐক্য জোটের সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বৈত শপথ গ্রহণ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ঘোষণা দিয়েছিলেন যে,

সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াতও তা বর্জন করবে, কারণ সংস্কারবিহীন সংসদ তাদের কাছে অর্থহীন। তবে দীর্ঘ নাটকীয়তা ও আলোচনার পর বিএনপি কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও জামায়াত ও শরিক দলের সদস্যরা উভয় শপথই গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ বর্জন করলেও শেষ পর্যন্ত জামায়াত ও ১১ দলীয় জোটের এই সিদ্ধান্ত সংসদীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর