বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া দুটি আসনের মধ্যে ঢাকা-১৭ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে চিঠি জমা দিয়েছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কমিশন তারেক রহমানের লিখিত সিদ্ধান্ত পেয়েছে।
আইন অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন। তবে একাধিক আসনে বিজয়ী হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে একটি আসন রেখে বাকি আসন ছাড়ার সিদ্ধান্ত লিখিতভাবে জানাতে হয়।
নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে সংশ্লিষ্ট আসন শূন্য ঘোষণা করা হয় এবং সেখানে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।
ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলাফলে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।
এ আসনে প্রায় ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয় পান তিনি।
অন্যদিকে বগুড়া-৬ আসনে ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমানের প্রাপ্ত ভোট ২ লাখ ১৬ হাজার ২৮৪।
তার প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
বগুড়া-৬ আসন শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচনের প্রস্তুতি নেবে নির্বাচন কমিশন।
এসআর
মন্তব্য করুন: