[email protected] সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২

সরকারে নয়, বিরোধীদলে থাকার ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:২৮ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামি সরকারের অংশীদার হবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, জাতীয় সংসদে শক্ত অবস্থান নিয়ে বিরোধী দল হিসেবেই ভূমিকা রাখতে চায় জামায়াত।

রোববার (১৫ ফেব্রুয়ারি) তারেক রহমান ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান–এর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাহের এ মন্তব্য করেন।


তিনি জানান, দুই শীর্ষ নেতার এই সাক্ষাৎ দেশের রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছে। জামায়াত জাতীয় সরকারে যোগ দেওয়ার পরিকল্পনা করছে না; বরং সংসদে কার্যকর বিরোধী শক্তি হিসেবে কাজ করতে আগ্রহী।


তাহের আরও বলেন, বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে।


এর আগে সন্ধ্যায় জামায়াত আমিরের বাসভবনে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে কয়েকজন কেন্দ্রীয় নেতাও অংশ নেন।


সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আগাম শুভেচ্ছা জানান। তিনি বলেন, সংলাপ ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার নতুন দৃষ্টান্ত স্থাপন সম্ভব।


জামায়াত আমির আরও বলেন, দলটি এমন একটি বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, যা হবে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক শাসনব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত। ১১-দলীয় জোটের সঙ্গে সমন্বয় করে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের লক্ষ্যেই তারা কাজ করতে চায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর