[email protected] সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ , জামায়াত ৩২ ও এনসিপি ৩ শতাংশ ভোট পেলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৩ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নির্বাচন কমিশনের প্রকাশিত দলভিত্তিক ভোটের হিসাব অনুযায়ী, দলটি মোট প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ পেয়েছে।


দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করছে জামায়াতে ইসলামী, তাদের প্রাপ্ত ভোট ৩১ দশমিক ৭৬ শতাংশ।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। এছাড়া সাতটি আসনে জয় পাওয়া স্বতন্ত্র প্রার্থীদের সম্মিলিত ভোটের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ।


রোববার নির্বাচন কমিশন দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মোট ভোটের পরিসংখ্যান প্রকাশ করে। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তিন দিন পর এই আনুষ্ঠানিক তথ্য জানানো হলো।


এদিকে নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিশ্চিত করা বিএনপি নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য সরকারের শপথ অনুষ্ঠান আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


শপথ অনুষ্ঠানে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, ভারত, পাকিস্তানসহ সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।


দিল্লি সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে আমন্ত্রণপত্র পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, বিজয়ী দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতেই বিদেশি সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোর সদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর