সৌজন্য সাক্ষাৎ করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ শেষ করে রাত ৮টার দিকে বসুন্ধরা এলাকা থেকে বেইলি রোডে নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরে রাত সাড়ে ৮টার দিকে সেখানে পৌঁছান।
জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নজরুল ইসলাম খান। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এসব সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: