বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বৈঠক করতে তার বাসভবনে গেছেন তারেক রহমান।
রাজনৈতিক অঙ্গনে এ সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
পাশাপাশি জোটসঙ্গীদের পাওয়া আরও তিনটি আসন যুক্ত হওয়ায় বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২।
নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা ঘিরে বিভিন্ন পর্যায়ে তৎপরতা বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা
এসআর
মন্তব্য করুন: