বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদিশা এরশাদ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক খোলা চিঠিতে তিনি এ শুভেচ্ছা জানান।
চিঠিতে বিদিশা এরশাদ বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়ায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। তিনি উল্লেখ করেন, এ পথ মোটেই সহজ ছিল না; দীর্ঘ সময়, ধৈর্য ও রাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে তাকে এগোতে হয়েছে।
তার অভিজ্ঞতা বর্তমান সময়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠতে পারে বলেও তিনি মত দেন।
তিনি আরও বলেন, একটি জাতি যখন স্থিতিশীলতা ও আস্থার সন্ধানে থাকে, তখন নেতৃত্ব শুধু ক্ষমতার বিষয় নয়—এটি দায়িত্ব ও প্রত্যাশার ভার বহনের বিষয় হয়ে দাঁড়ায়।
বার্তার শেষাংশে বিদিশা এরশাদ আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হবে এবং জনগণের রাষ্ট্রের প্রতি আস্থা বৃদ্ধি পাবে। নতুন দায়িত্ব পালনে তার সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও মানসিক দৃঢ়তা কামনা করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: