[email protected] রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের আকস্মিক দেশত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩৩ পিএম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং অন্তর্বর্তীকালীন সরকারের

 প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশত্যাগ করেছেন। শনিবার সকাল ১০টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশে রওনা হন।


​বিমানবন্দর সূত্রে জানা গেছে, তিনি ইমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৩ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। তবে তার এই হঠাৎ বিদেশ সফরের উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



​উল্লেখ্য যে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি' (এনসিপি) গঠনের উদ্দেশ্যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। এরপর ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান প্রযুক্তি বিশেষজ্ঞ ফয়েজ আহমদ। এর আগে তিনি আইসিটি বিভাগে ‘পলিসি এডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।



​ফয়েজ আহমদ তৈয়্যব নেদারল্যান্ডসের নাগরিক। তিনি পেশায় একজন জ্যেষ্ঠ সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট এবং বর্তমানে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ভোডাফোন জিংগো-তে কর্মরত আছেন। একজন লেখক ও জননীতি বিশ্লেষক হিসেবেও তার ব্যাপক পরিচিতি রয়েছে।



​তার এই আকস্মিক দেশত্যাগ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের ব্যক্তিদের কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) সমর্পণ করার খবরের মধ্যে তার বিদেশ যাওয়াকে অনেকে তাৎপর্যপূর্ণ মনে করছেন। এ বিষয়ে তার ব্যক্তিগত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর