ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পাওয়ার পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।
জানা গেছে, রোববার তিনি শফিকুর রহমান ও নাহিদ ইসলাম –এর বাসভবনে যাবেন।
নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টিতে জয় পেয়েছে। জোটের শরিকদের প্রাপ্ত ৩ আসন যোগ হলে মোট সংখ্যা দাঁড়ায় ২১২। আরও দুটি আসনে তাদের জয় নিশ্চিত হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।
এবারের নির্বাচনে তারেক রহমান প্রথমবার সরাসরি অংশ নিয়ে ঢাকা ও বগুড়া—দুই আসন থেকেই বিজয়ী হয়েছেন।
এর আগে ২০০১ সালের নির্বাচনে চারদলীয় জোটের নেতৃত্বে অংশ নিয়ে বিএনপি এককভাবে ১৯৩ আসন পেয়েছিল। শরিকদের আসনসহ তখন তাদের মোট সংখ্যা ছিল ২১৬। সে সময় প্রধানমন্ত্রী হন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
সাম্প্রতিক ফলাফলের প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে নতুন সমীকরণ ও সম্ভাব্য সমন্বয় নিয়ে আলোচনা চলছে।
এসআর
মন্তব্য করুন: