[email protected] রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২

৩০ আসনে পুনর্গণনার আবেদন, শপথ স্থগিত চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪৮ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি আসনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

একই সঙ্গে সংশ্লিষ্ট আসনগুলোর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৩০টি আসনে ব্যাপক কারচুপি ও অনিয়মের তথ্য তাদের হাতে এসেছে।

এসব অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। অভিযোগগুলো তদন্ত করে সংশ্লিষ্ট আসনগুলোর ভোট পুনর্গণনার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


মুয়াযযম হোসাইন হেলাল আরও জানান, বিভিন্ন এলাকা থেকে পর্যায়ক্রমে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। নতুন অভিযোগ পাওয়া গেলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর