প্রতিশোধমূলক আচরণ বা উসকানিমূলক কর্মকাণ্ড গ্রহণযোগ্য হবে না।
শনিবার বিকেলে রাজধানীর InterContinental Dhaka–এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি শান্ত, সংযত ও সতর্ক থাকার নির্দেশনা দেন।
তারেক রহমান বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কারণে কোথাও কোথাও ভুল বোঝাবুঝি বা উত্তেজনা তৈরি হয়ে থাকতে পারে। তবে সেসব ঘটনা যেন প্রতিহিংসা বা প্রতিশোধে রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা যেকোনো মূল্যে নিশ্চিত করতে হবে। অন্যায় বা বেআইনি কাজের ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচ্য হবে না। দলমত, ধর্ম, বর্ণ বা ভিন্নমত—কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না।
আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকারি বা বিরোধী দল—সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য। আইন প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়ম অনুসারে। নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে কেউ যেন সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এই বিজয় কেবল একটি দলের নয়—এটি দেশের ও গণতন্ত্রকামী মানুষের বিজয়।
এসআর
মন্তব্য করুন: