ফেনী সদরে ভোট দেওয়াকে ঘিরে এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman–এর পরামর্শে দলীয় সামাজিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’ ভুক্তভোগী নারীর পাশে দাঁড়িয়েছে বলে জানা গেছে।
শনিবার বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় গিয়ে বিবি জোহরার খোঁজখবর নেন সংগঠনটির সদস্যরা। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তারা জোহরার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন।
পাশাপাশি তাঁর সন্তানদের পড়াশোনা ও পরিবারের প্রয়োজনীয় সহায়তায় পাশে থাকার আশ্বাস দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক বিবেচনায় পরিবারটির পুনর্বাসন ও প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ইসমাইল হোসেন কাউসারের দেওয়া তালাকের পর তিন সন্তান নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন জোহরা। তালাকটি শরিয়তসম্মত হয়েছে কি না, তা যাচাই চলছে বলে জানা গেছে।
এলাকাবাসীর দাবি, তালাক কার্যকর হলে মা ও সন্তানদের পুনর্বাসন, মাসিক ভাতা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার ব্যবস্থা করা উচিত।
এসআর
মন্তব্য করুন: