ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দলীয় চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, জাতীয় স্বার্থে সবাইকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা–এর বলরুমে আয়োজিত নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তারেক রহমান উল্লেখ করেন, জনগণ বিপুল সমর্থনের মাধ্যমে বিএনপির প্রতি আস্থা প্রকাশ করেছে।
সেই আস্থার মর্যাদা রাখতে দল ও নেতাকর্মীদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।
বিজয় উদযাপনে শান্ত ও সংযত ভূমিকা রাখায় তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং আগামীতেও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, মতভেদ থাকলেও জাতীয় প্রশ্নে ঐক্য অটুট রাখা জরুরি। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক পদক্ষেপ নেবে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। পাশাপাশি জোটের শরিকরা আরও তিনটি আসনে বিজয়ী হয়েছেন।
এসআর
মন্তব্য করুন: