নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিএনপি ও জামায়াতের স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নগর ইউনিয়নের ধানাইদহ বাজার এলাকায় এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র ৪ নম্বর নগর ইউনিয়নের আমির মাওলানা মো. হাসিনুর রহমান।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বনপাড়া শহরের আমিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: