[email protected] শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
১ ফাল্গুন ১৪৩২

জুলাই জাতীয় সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের অঙ্গীকার সালাহউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলের ৩১ দফা কর্মপরিকল্পনার ভিত্তিতে রাষ্ট্র ও সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ’কে রাজনৈতিক অঙ্গীকারের দলিল হিসেবে উল্লেখ করে তা যথাযথভাবে বাস্তবায়নের কথা জানান তিনি।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সুশাসন, সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।


সালাহউদ্দিন আহমদ বলেন, নবগঠিত সরকার দেশ পরিচালনায় মেধা ও প্রযুক্তিকে বিশেষ গুরুত্ব দেবে। আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক অগ্রগতি এবং দুর্নীতি দমন—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।


তার ভাষ্য, একটি প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই লক্ষ্য। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক বজায় রাখার কথাও জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর