[email protected] শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
১ ফাল্গুন ১৪৩২

নির্বাচনী ফল নিয়ে রাতে এনসিপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫১ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ ও দলীয় অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বাংলামোটরে অবস্থিত অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১০টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।


দলীয় বার্তায় উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন। তারা সাম্প্রতিক নির্বাচনের ফলাফল, জোটগত অবস্থান ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে সমন্বয় করে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ ছয়জন প্রার্থী জয়ী হয়েছেন। তবে আলোচিত তরুণ নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী পরাজিত হয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর