ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ঘোষিত ফল অনুযায়ী- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন।
বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন
ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন
খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন,
গণসংহতি আন্দোলন পেয়েছে ১টি আসন,
বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) পেয়েছে ১টি আসন
গণঅধিকার পরিষদ পেয়েছে ১টি আসন,
স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।
স্থগিত আসন-
নির্বাচন কমিশন জানিয়েছে, আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ আসন ও চট্টগ্রাম-৪ আসন-এর ফলাফল আপাতত ঘোষণা করা হয়নি। এ ছাড়া একটি আসনে পূর্বেই নির্বাচন স্থগিত ছিল।
ভোট ও গণভোটের হার
ইসি সচিব জানান, জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানের হার ছিল ৫৯.৪৪ শতাংশ। পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে অংশগ্রহণের হার ছিল ৬০.২৬ শতাংশ।
গণভোটে—
‘হ্যাঁ’ পক্ষে ভোট পড়েছে ৪,৮০,৭৪,৪২৯টি
‘না’ পক্ষে ভোট পড়েছে ২,২৫,৬৫,৬২৭টি
তিনি আরও জানান, মোট ২৯৯টি আসনের গণভোটের ভোট গণনা সম্পন্ন হয়েছে। আদালতের স্থগিতাদেশ থাকলেও সংশ্লিষ্ট দুই আসনে গণভোটের ফল গণনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
চূড়ান্ত গেজেট প্রকাশের মধ্য দিয়ে ফলাফল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: