[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

ঢাকার ২০ আসনের চূড়ান্ত ফল: বিএনপি ও জোটের দাপট, ৬ আসনে জামায়াতের জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১:০৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার ২০টি আসনের ফলাফল ঘোষণা করা

 হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঢাকার রিটার্নিং কর্মকর্তারা এই ফলাফল চূড়ান্ত করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা জেলায় বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা বড় জয় পেয়েছেন। তবে ২০টি আসনের মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।


​হেভিওয়েট প্রার্থীদের ফলাফল
​রাজধানীর আসনগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর ছিল ঢাকা-১৭ আসনের দিকে। এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৮৫,১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
​একনজরে ঢাকা জেলার ২০ আসনের বিজয়ীরা:

আসন বিজয়ী প্রার্থী (দল) ভোট সংখ্যা নিকটতম প্রতিদ্বন্দ্বী (দল)
ঢাকা-১ আবু আশফাক (বিএনপি) ১,৭২,৪০২ মো. নজরুল ইসলাম (জামায়াত)
ঢাকা-২ আমানউল্লাহ আমান (বিএনপি) ১,৬৩,৭৯৩ আব্দুল হক (জামায়াত)
ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায় (বিএনপি) ৯৮,৭৮৫ শাহীনুর ইসলাম (জামায়াত)
ঢাকা-৪ সৈয়দ জয়নুল আবেদীন (জামায়াত) ৭৭,৩৬৭ তানভীর আহমেদ (বিএনপি)
ঢাকা-৫ মোহাম্মদ কামাল হোসেন (জামায়াত) ৯৬,৬৪১ মো. নবী উল্লা (বিএনপি)
ঢাকা-৬ ইশরাক হোসেন (বিএনপি) ৭৮,৮৫০ আব্দুল মান্নান (জামায়াত)
ঢাকা-৭ হামিদুর রহমান (বিএনপি) ১,০৪,৬৬৬ মো. এনায়েত উল্লা (জামায়াত)
ঢাকা-৮ মির্জা আব্বাস (বিএনপি) ৫৯,৩৬৬ নাসীরুদ্দীন পাটওয়ারী (এনসিপি)
ঢাকা-৯ হাবিবুর রশিদ হাবিব (বিএনপি) ১,১১,২১২ জাভেদ রাসিন (জামায়াত)
ঢাকা-১০ শেখ রবিউল আলম (বিএনপি) ৮০,৪৩৬ জসীম উদ্দিন সরকার (জামায়াত)
ঢাকা-১১ নাহিদ ইসলাম (এনসিপি) ৯৩,৮৭২ এমএ কাইয়ুম (বিএনপি)
ঢাকা-১২ সাইফুল আলম (জামায়াত) ৫৩,৭৭৩ সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি)
ঢাকা-১৩ ববি হাজ্জাজ (বিএনপি) ৯০,৬০১ মাওলানা মামুনুল হক (১১ দল)
ঢাকা-১৪ আহমদ বিন কাশেম আরমান (জামায়াত) ৯৬,৭৮৪ সানজিদা ইসলাম তুলি (বিএনপি)
ঢাকা-১৫ ডা. শফিকুর রহমান (জামায়াত) ৮৫,১৩১ শফিকুল ইসলাম খান (বিএনপি)
ঢাকা-১৬ আব্দুল বাতেন (জামায়াত) ৮৮,৮২৮ আমিনুল হক (বিএনপি)
ঢাকা-১৭ তারেক রহমান (বিএনপি) ৭২,৬৯৯ ডা. এসএম খা‌লিদুজ্জামান (১১ দল)
ঢাকা-১৮ এসএম জাহাঙ্গীর (বিএনপি) ১,৪৪,৭১৫ আরিফুল ইসলাম (এনসিপি)
ঢাকা-১৯ ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু (বিএনপি) ১,৯০,৯৭৬ দিলশানা পারুল (এনসিপি)
ঢাকা-২০ মো. তমিজ উদ্দিন (বিএনপি) ১,৬২,৫০৪

ফলাফলের বিশ্লেষণ
​ঢাকার আসনগুলোতে এবার হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। বিশেষ করে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মাত্র ২,০৩৯ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে পরাজিত করেছেন। আবার ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনে জামায়াত প্রার্থীরা বিএনপি প্রার্থীদের হারিয়ে চমক সৃষ্টি করেছেন।

অন্যদিকে সাভার ও ধামরাই এলাকায় বিএনপির প্রার্থীরা বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর