নাসিরনগর উপজেলা-এর রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন এম এ হান্নান।
স্বাধীনতার পর এই প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়ীয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিপুল ব্যবধানে বিজয় অর্জন করেছেন।
৮০টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল গণনা শেষে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, কোথাও ভোটগ্রহণ স্থগিত হয়নি। শান্তিপূর্ণ পরিবেশে দিনভর ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ফলাফলের সারসংক্ষেপ-
নির্বাচন কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায়—
ধানের শীষ প্রতীকে এম এ হান্নান পেয়েছেন ৬৭,৭৮৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন পেয়েছেন ৩৫,১২১ ভোট।
ফলে ৩২,৬৬২ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন এম এ হান্নান।
এছাড়া অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট-দাঁড়িপাল্লা প্রতীক (বাংলাদেশ জামায়াতে ইসলামী) এ কে এম আমিনুল ইসলাম: ২৩,৮৮৮
কলারছড়ি প্রতীক (স্বতন্ত্র) ইকবাল চৌধুরী: ১৭,৬১৪
হাতপাখা প্রতীক (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হুসাইন আহাম্মেদ: ৮৯৪
লাঙ্গল প্রতীক (জাতীয় পার্টি) মো. শাহ আলম: ২৬৪, আপেল প্রতীক (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ) মোহাম্মদ শরীফ মৃধা: ১৩৮। হাঁস প্রতীক (স্বতন্ত্র) মোহাম্মদ হাবিবুর রহমান: ১০৬
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর নাসিরনগরে ভোটের ফলাফলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ধানের শীষ প্রতীকের এই বিজয় ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: