[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

মোদির শুভেচ্ছা বার্তা: নির্বাচনে জয়ের পর তারেক রহমানকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৪ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান। বার্তায় মোদি বলেন, এ ফলাফল বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা ও আস্থার বহিঃপ্রকাশ। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের যাত্রায় ভারত সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে।


ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ঢাকা ও নয়াদিল্লির দীর্ঘদিনের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। পারস্পরিক উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতার ক্ষেত্র বিস্তারে দুই দেশ একযোগে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এদিকে একই দিনে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও বিএনপির জয়ে শুভেচ্ছা জানানো হয়। যুক্তরাষ্ট্র তাদের বার্তায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমৃদ্ধি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে এবং সফল নির্বাচন আয়োজনের জন্য দেশের জনগণকে অভিনন্দন জানায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর