[email protected] বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

ঢাকা-৮ আসনে জয় পেলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪২ পিএম

সংগৃহীত ছবি

বহুল আলোচিত ঢাকা-৮ সংসদীয় আসনে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস।

মোট ১০৮টি কেন্দ্রের গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মির্জা আব্বাস পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, যিনি শাপলা কলি প্রতীকে নির্বাচন করেন, পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।


মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন।

এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এছাড়া একজন তৃতীয় লিঙ্গের ভোটার তালিকাভুক্ত আছেন।

এসআর

সম্পর্কিত খবর