নির্বাচনের ফলাফল পরিবর্তনের অভিযোগকে কেন্দ্র করে রাজধানীতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
অভিযোগের বিষয়ে কথা বলতে প্রথমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর দপ্তরে যান।
সূত্র জানায়, প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করে তিনি বেরিয়ে আসেন। তবে বের হওয়ার সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো বক্তব্য দেননি পাটওয়ারী।
এর কিছু সময় পর একই কার্যালয়ে পৌঁছান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। রাত আনুমানিক পৌনে ১১টার দিকে তিনি রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রবেশ করেন।
দপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, পাটওয়ারীর উত্থাপিত অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ব্যাখ্যা জানতে চেয়েছিলেন। সেই প্রেক্ষিতেই আফরোজা আব্বাস সেখানে যান বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, আফরোজা আব্বাসের আগমনের খবর ছড়িয়ে পড়লে কার্যালয়ের বাইরে কয়েকশ নেতাকর্মী জড়ো হন এবং মিছিল করেন, এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এসআর
মন্তব্য করুন: