[email protected] শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২

বগুড়া-৬ আসনে ৪১ কেন্দ্রের ফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৪৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে প্রাথমিক ফলাফলে বিশাল ব্যবধানে

 এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। এখন পর্যন্ত প্রাপ্ত ৪১টি কেন্দ্রের বেসরকারি হিসেবে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৩২ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।


​সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের নিশ্চিত করা তথ্য অনুযায়ী, ৪১টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক নিয়ে তারেক রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।


​কেন্দ্রভিত্তিক ফলাফলের চিত্র:
​বামনপাড়া উচ্চ বিদ্যালয়: এই কেন্দ্রে তারেক রহমান ২ হাজার ১৫৮ ভোট পেয়ে শীর্ষস্থানে রয়েছেন। বিপরীতে আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৮৪৯ ভোট।


​মাটিডালী উচ্চ বিদ্যালয়: তারেক রহমান ১ হাজার ৯৫১ ভোট এবং আবিদুর রহমান ১ হাজার ৯৯ ভোট পেয়েছেন।


​এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন: ধানের শীষ পেয়েছে ১ হাজার ৮৩৪ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ১ হাজার ৪ ভোট।
​সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়: তারেক রহমান ১ হাজার ৭০ ভোট এবং আবিদুর রহমান ৪২৩ ভোট পেয়েছেন।


​এছাড়া মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুজুর্গধামা এবং সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রেও তারেক রহমান বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাজিল মাদ্রাসার দুটি কেন্দ্রেও বিপুল ভোট পড়েছে ধানের শীষ প্রতীকে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর