ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ের দাবি করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
প্রাপ্ত অনানুষ্ঠানিক ফল অনুযায়ী, শৈলকুপা উপজেলার সব কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান অর্জন করেছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
ভোটের ব্যবধান হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রায় ১ লাখ ১৬ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
তবে এ ফলাফল এখনো নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।
এসআর
মন্তব্য করুন: