[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

বিভিন্ন আসনে অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৫৯ পিএম

সংগৃহীত ছবি

সারা দেশের কয়েকটি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণকে কেন্দ্র করে অনিয়ম ও সহিংসতার অভিযোগ তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এক বিবৃতিতে এসব অভিযোগ উত্থাপন করেন।

তিনি দাবি করেন, পটুয়াখালী-৪ আসনের বিভিন্ন কেন্দ্রে হাতপাখা প্রতীকের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, এসব ঘটনায় বিএনপি সমর্থকদের সম্পৃক্ততা রয়েছে।


ভোলা-১ আসন নিয়েও একাধিক অভিযোগ তুলে তিনি বলেন, কয়েকটি কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোট সম্পন্ন হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। ময়পুর মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া এবং জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।


এছাড়া ভেদুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ব্যাংকের হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নারী এজেন্টদের মাধ্যমে ব্যালট দখল করে নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।


ভোলা-১ আসনের উত্তর দিঘলদী এলাকার একটি কেন্দ্রে দলের প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষক দলকে দীর্ঘ সময় আটকে রাখা হয় বলেও অভিযোগ করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয় বলে দলটির দাবি।


ভোলা-৪ আসনের চরকলমী ইউনিয়নের দুটি কেন্দ্রে ভোট কারচুপির প্রতিবাদ করায় হাতপাখা প্রতীকের কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়।


নরসিংদী-৫ আসনের রায়পুরা এবং ঝালকাঠি-১ আসনের রাজাপুর উপজেলার কয়েকটি কেন্দ্রেও এজেন্টদের ওপর হামলা ও কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।


ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, এসব বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনারের কাছেও লিখিতভাবে অভিযোগ দেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর