নির্বাচন ঘিরে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, এখন পর্যন্ত সেনাসদস্যরা দায়িত্বশীল ও পেশাদার আচরণ প্রদর্শন করছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ভোটগ্রহণের শেষ পর্যন্ত যদি সেনাবাহিনী একইভাবে দৃঢ় ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখে, তাহলে দেশবাসী একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করতে পারে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে জনগণ তাদের ভোটাধিকার ও অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল বলে অভিযোগ রয়েছে। এবারের নির্বাচনের মাধ্যমে সেই অধিকার পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনী পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, ঢাকা-১৫ আসনের বেশিরভাগ কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চললেও মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় বালিকা শাখা কেন্দ্রে কিছু অনভিপ্রেত ঘটনার খবর পাওয়া গেছে।
তার দাবি, সেখানে প্রতিদ্বন্দ্বী পক্ষের কিছু ব্যক্তি ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে এবং কয়েকজনকে হয়রানির শিকার হতে হয়েছে।
এসআর
মন্তব্য করুন: