ঢাকা-৮ আসনের জোটপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন বর্জনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পল্টন কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন বলেন, বর্তমান পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এখন পর্যন্ত ভোট বয়কটের মতো কোনো পদক্ষেপের চিন্তা নেই বলেও তিনি স্পষ্ট করেন। তার ভাষায়, পরিবেশ এখন শান্ত এবং ভোটগ্রহণে বড় ধরনের কোনো সমস্যা দেখা যায়নি।
তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিন পর ভোটাররা উৎসবের আমেজে কেন্দ্রে আসছেন, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেবে।
ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে। তার মতে, এই নির্বাচন নীরব কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে।
এসআর
মন্তব্য করুন: