ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণ যে রায় দেবে, তা তিনি ও তার দল গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সকাল ৮টার দিকে তিনি সেখানে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
নাহিদ ইসলাম বলেন, জয় বা পরাজয় নয়—সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোট যেন অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়। তিনি আশা প্রকাশ করেন, ভোটগ্রহণ নিরপেক্ষ হলে তাদের জোট ভালো ফল করবে।
তিনি আরও বলেন, তাদের নেতৃত্বাধীন জোট সরকার গঠনের অবস্থানে রয়েছে বলে তারা মনে করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ভোটারদের রায়ের ওপর।
ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনে এ নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা মাঠে রয়েছেন।
এ আসনে প্রায় সাড়ে তিন লাখ ভোটার রয়েছেন, যারা ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন।
এসআর
মন্তব্য করুন: