একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধন–সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হচ্ছে আজ।
সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ভোটের শুরুর দিকেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি ঢাকা-১৫ আসনের ৬০ ফিট এলাকায় অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটির বেশি। একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত থাকায় ২৯৯ আসনে ভোটগ্রহণ হচ্ছে।
নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবার প্রতিদ্বন্দ্বিতায় নেই।
মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে নারী প্রার্থী ৮০ জনের বেশি এবং স্বতন্ত্র প্রার্থী প্রায় তিন শতাধিক। দলীয় প্রার্থীর সংখ্যায় এগিয়ে রয়েছে বিএনপি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত, জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টিও উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী দিয়েছে।
দেশজুড়ে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ভোটকক্ষ রয়েছে প্রায় আড়াই লাখ। নির্বাচন পরিচালনায় ৮ লাখের বেশি কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন।
নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরাও মাঠে রয়েছেন।
এবার ভোটারদের দুটি আলাদা ব্যালট পেপার দেওয়া হচ্ছে—একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি সংবিধান সংশোধন প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত দেওয়ার জন্য।
এসআর
মন্তব্য করুন: