[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

ফকিরাপুলে সশস্ত্র অবস্থান করছে জামায়াত শিবিরের কর্মীরা - মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৭:২১ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর ফকিরাপুল এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অস্ত্রসহ অবস্থান করছে- এমন অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনকে ঘিরে আগের রাত থেকেই বিভিন্ন এলাকায় এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে।

তাদের গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি জানান, কয়েকটি স্থানে স্থানীয় জনগণ ও বিএনপি কর্মীরা তাদের বাধা দিয়েছে, ফলে তারা সরে যেতে বাধ্য হয়েছে।


তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ফকিরাপুল ও আরামবাগ এলাকার কিছু মেস ও হোস্টেলে জামায়াত-শিবিরের কর্মীরা অবস্থান নিয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। তার ভাষ্য, তারা ভোটের দিন কেন্দ্রমুখী হতে পারে।

রাত ১১টার পর কোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হলে এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে বলেও সতর্ক করেন তিনি।


নিজ নির্বাচনি এলাকায় পূর্বপরিকল্পিত কারচুপির আশঙ্কার কথাও পুনর্ব্যক্ত করেন মির্জা আব্বাস। তিনি বলেন, তার আসনকে ঘিরে আগে থেকেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র ছক রয়েছে বলে তিনি ধারণা করছেন।

তবে তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন বলে জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর