ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হতে আর কয়েক ঘণ্টা বাকি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
ছবির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, “আগামীকাল ১২ তারিখ আপনাকে আমার আবার পরীক্ষা দিতে হচ্ছে।
স্ট্যাটাসে তিনি দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে বলেন, মাগুরা-২ আসনে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ জয়ী করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
কাজটি কঠিন বলে উল্লেখ করলেও অতীতের মতো এবারও সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নয়নের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট আসনে প্রার্থী বিজয়ী হলে সেটি কেবল ব্যক্তিগত জয় নয়; বরং দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হবে।
নির্বাচনের প্রাক্কালে দেওয়া তার এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থক ও রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।
এসআর
মন্তব্য করুন: