[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

'চাঁদাবাজডটকম’ চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৬ পিএম

সংগৃহীত ছবি

দেশব্যাপী চাঁদাবাজির ঘটনা চিহ্নিত ও প্রতিরোধের লক্ষ্যে ‘চাঁদাবাজডটকম’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (৮ ফেব্রুয়ারি) তিনি জানান, ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। তার ভাষ্য, দীর্ঘদিনের পরিকল্পনার পর প্ল্যাটফর্মটি কার্যক্রম শুরু করেছে।

ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েকটি অভিযোগ জমা পড়েছে। সেসব তথ্য প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্ত অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।


নাসীরুদ্দীন পাটওয়ারী সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে বলেন, কোথাও চাঁদাবাজির ঘটনা ঘটলে যথাযথ তথ্য-প্রমাণসহ তা দ্রুত অনলাইনে জানানোর মাধ্যমে অপরাধীদের শনাক্ত করতে সহায়তা করা যাবে। এতে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন।


দলীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশ থেকে মোট আটটি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।


এ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে চাঁদাবাজদের কোনো স্থান থাকবে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর