ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধিরা নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে সারা দেশে তাদের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা, গ্রেফতার এবং সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করাই এ বৈঠকের উদ্দেশ্য।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে সিইসিকে অবহিত করতে এবং ভোটের দিন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিনিধি দলে নজরুল ইসলাম খান ছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা অংশ নেবেন বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: