আসন্ন নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছেন বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ।
তারা দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
সোমবার রাজধানীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সমর্থনের ঘোষণা দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মুফতি ফয়জুল করীম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুস সালাম এবং জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা জাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করা সময়ের দাবি। তারা মনে করেন, এ লক্ষ্য অর্জনে ধানের শীষের প্রার্থীরা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর নেতা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াসিন আরাফাত, ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি নুরুল হকসহ বিভিন্ন ইসলামী দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
এসআর
মন্তব্য করুন: