[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২

ঢাকা-১৮ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ৩:০২ এএম

সংগৃহীত ছবি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ সংসদীয় আসন থেকে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে মান্না জানান, নির্বাচনী ব্যয় বহন করতে না পারায় তিনি ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন।

তিনি উল্লেখ করেন, বিশেষ একটি বাস্তবতায় তিনি ঢাকা-১৮ এবং বগুড়া-২—এই দুই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।


ফেসবুক বার্তায় তিনি লেখেন, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন এবং ঢাকা-১৮ একটি বড় ও ব্যয়বহুল নির্বাচনী এলাকা। এই আসনের আওতায় সাড়ে সাতটি থানা রয়েছে এবং ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ।

এত বড় এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা তার জন্য আর্থিকভাবে সম্ভব হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, তার এই সিদ্ধান্তে যারা হতাশ বা কষ্ট পেয়েছেন, তাদের কাছে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।


তবে ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেও বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনী দৌড়ে থাকছেন এবং সেখানে নিয়মিত প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর