[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

এনসিপি নেতা নাহিদ ইসলামকে মন্ত্রিত্ব দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৯ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে ভবিষ্যতে মন্ত্রী করা হবে—এমন ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার ঢাকার একটি নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর বাড্ডা ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় অংশ নেন জামায়াত আমির। এ সময় তিনি নাহিদ ইসলামের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন।


সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা।


নিজের বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, নাহিদ ইসলামকে তারা আগামী দিনে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান এবং তাকে মন্ত্রিত্বে আনার ঘোষণা দেন। তার এই বক্তব্য জনসভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, সকাল ৯টা থেকে শুরু হওয়া এই জনসভাটি ছিল ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের পক্ষে ১১ দলীয় জোটের নির্বাচনি কর্মসূচির অংশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর