[email protected] রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২

ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন আল মৃদুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩৬ পিএম

সংগৃহীত ছবি

গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির ছাত্রসংগঠনে যুক্ত হন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।

পরে ইয়াসিন আল মৃদুল নিজেও গণমাধ্যমকে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন।


বিএনপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইয়াসিন আল মৃদুল বলেন, বিএনপির আদর্শ, রাজনৈতিক চিন্তাভাবনা ও দর্শনের সঙ্গে তার নিজস্ব বিশ্বাসের মিল রয়েছে।

বিশেষ করে তারেক রহমানের রাজনৈতিক বক্তব্য, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা তাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে।


তিনি জানান, তারেক রহমানের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে দলের লক্ষ্য ও অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পান, যা তাকে এই ধারার রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী করে তোলে।

বিএনপির প্ল্যাটফর্মে থেকে দেশ ও ছাত্র রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, দীর্ঘ প্রায় সাত বছর পর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সাভারে অবস্থিত বেসরকারি গণবিশ্ববিদ্যালয়ে গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সহসভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হন মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান।

একই নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন জয় লাভ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর