[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

ঢাকার রোববারের জনসভা স্থগিত, বিকল্প কর্মসূচিতে যাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ৪:১৯ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে প্রচারণা শেষ করে আগামী রোববার রাজধানী ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ করার পরিকল্পনা ছিল বিএনপির।

তবে উত্তর ও দক্ষিণাঞ্চলে নির্বাচনী কার্যক্রম জোরদার করার স্বার্থে দলটি ওই কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


তিনি বলেন, নির্বাচনের শেষ পর্যায়ে মাঠপর্যায়ের প্রচারণাকে আরও কার্যকর করতে কেন্দ্রীয় জনসভার পরিবর্তে সংশ্লিষ্ট এলাকায় সরাসরি কার্যক্রম চালানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর