বিএনপি ক্ষমতায় এলে শ্রম, মেধা ও ন্যায়ের ভিত্তিতে একটি সমতাভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আয়োজিত বিএনপির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশে বিদ্যমান সমস্যাগুলো পরিকল্পিতভাবে সমাধান করা সম্ভব।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা এখন একটি নতুন গৌরবময় সময়ের দিকে এগোচ্ছি। আমাদের দর্শন হলো—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনগণ, আর সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশ।
তিনি আরও বলেন, বিএনপি পরিকল্পনাভিত্তিক ও দায়িত্বশীল রাজনীতিতে বিশ্বাস করে। “আমরা শ্রমের মর্যাদা নিশ্চিত করতে চাই, মেধার যথাযথ মূল্যায়ন চাই এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। এমন একটি রাষ্ট্র গড়তে চাই যেখানে নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে থাকবে জনগণ।
সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ উপহার দেওয়া, যেখানে অধিকার থাকবে শোষণের আগে, আর জনগণ থাকবে নেতৃত্বের আগে। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় জানানো হয়, আগামী শুক্রবার বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে। এতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের স্পষ্ট রূপরেখা তুলে ধরা হবে।
এসআর
মন্তব্য করুন: