নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরিকল্পনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
এ লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণ সম্প্রচারের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে দলটি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভাষণ সম্প্রচারের জন্য নির্ধারিত সময়সূচি (স্লট) বরাদ্দ চেয়ে আজ আবেদন করা হয়েছে। এখনো কমিশনের পক্ষ থেকে কোনো স্লট দেওয়া হয়নি, তবে শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে দলটি আশাবাদী।
এদিকে নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এসআর
মন্তব্য করুন: