বিএনপির চেয়ারপারসন তারেক রহমান অভিযোগ করেছেন, দেশের মানুষ যাদের ‘গুপ্ত’ নামে চেনে- এমন একটি গোষ্ঠীর লোকজন নির্বাচনের আগে ভুয়া সিল ও ব্যালট পেপার ছাপানোর কাজে জড়িত।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ওই গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি প্রেসে ব্যালট ছাপানো হচ্ছে, যা পরে গোপনে বহন করার পরিকল্পনা রয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান আরও বলেন, ওই গোষ্ঠীর লোকজন বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল আর্থিক সেবার তথ্য সংগ্রহ করছে।
তার ভাষায়, যারা নিজেদের সৎ শাসনের প্রতিশ্রুতি দিচ্ছে, তারাই নির্বাচনের আগেই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, “যারা ভোটের আগেই অনৈতিক পন্থা অবলম্বন করে, তারা কীভাবে সৎ ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করবে?”
এ সময় তিনি অভিযোগ করেন, বিষয়টি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্টরা দায় এড়াতে আইডি হ্যাক হওয়ার অজুহাত দিচ্ছে।
তবে বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি দাবি করেন, এসব আইডি হ্যাক হয়নি; বরং ধরা পড়ার পর বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: