খুলনায় এক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল তাদের আইডি হ্যাক হওয়ার বিষয়ে মিথ্যা দাবি করে এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।
সোমবার খুলনা নগরীর এক স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ওই দল নির্বাচনের আগে ইসলামী শাসনের কথা বললেও নারীদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছে।
তিনি বলেন, নারীদের অগ্রগতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় এবং নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে।
তিনি মহানবীর স্ত্রী বিবি খাদিজার উদাহরণ টেনে এনে নারীদের কর্মমুখী ভূমিকার কথা উল্লেখ করেন।
তারেক রহমান আরও বলেন, একটি মহল ভোট গণনা প্রক্রিয়াকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যা নতুন ষড়যন্ত্রের অংশ বলে তিনি মনে করেন।
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার আইডি হ্যাকের দাবিকে মিথ্যাচার হিসেবে উল্লেখ করেন।
খুলনার কর্মসূচি শেষে তিনি যশোরে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেন।
এসআর
মন্তব্য করুন: