[email protected] শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২

নারী কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার: মায়ের অপমানের যা বললেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ৭:১৪ পিএম

সংগৃহীত ছবি

ভোট চাইতে গিয়ে নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে নয়, বরং তার পক্ষের নারী কর্মীদের লক্ষ্য করে।

এ ঘটনায় তার মাকেও অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে আমির হামজা জানান, বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় তার দলের নারী কর্মীরা ভোটারদের কাছে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বাধা দেন। এ সময় নারী কর্মীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও প্রচারণার লিফলেট ছিনিয়ে নেওয়া হয়।

তিনি আরও বলেন, ওই নারী কর্মীদের সঙ্গে তার মা উপস্থিত ছিলেন এবং তার সঙ্গেও অত্যন্ত অশোভন আচরণ করা হয়, যা তাকে গভীরভাবে মর্মাহত করেছে।

আমির হামজার ভাষ্য অনুযায়ী, নারীদের ওপর এ ধরনের আচরণ রাজনৈতিক শিষ্টাচার ও সহনশীলতার সম্পূর্ণ পরিপন্থী। একজন নারী ও একজন মায়ের সম্মানহানি করে কোনো সুস্থ রাজনীতি এগোতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, যা বাধাগ্রস্ত করার চেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোকেও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান তিনি।

বক্তব্যের শেষাংশে আমির হামজা বলেন, ভয়ভীতি, সন্ত্রাস কিংবা নারীদের হেনস্তার মাধ্যমে জনগণের সমর্থন পাওয়া সম্ভব নয়। ন্যায়, ইনসাফ ও মর্যাদাভিত্তিক রাজনীতির পক্ষেই শেষ পর্যন্ত মানুষ অবস্থান নেবে—এমন বিশ্বাসও ব্যক্ত করেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর