[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ -ভোর থেকেই পলোগ্রাউন্ডে জমায়েত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ১০:৩৯ এএম

সংগৃহীত ছবি

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ভিড় করতে শুরু করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

রোববার (২৫ জানুয়ারি) ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে দলবেঁধে মাঠে আসতে দেখা যায়। কেউ কেউ আবার আগের রাতেই সমাবেশস্থলে অবস্থান নেন।

দীর্ঘ প্রায় বিশ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফর ও মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সমাবেশস্থল ও আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে।


সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে।

আগেভাগে আসা নেতাকর্মীরা জানান, দলের শীর্ষ নেতাকে কাছ থেকে দেখার আগ্রহ থেকেই তারা খুব ভোরে মাঠে উপস্থিত হয়েছেন।


এদিকে সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।


এর আগে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে পৌঁছান।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে তিনি নগরীর একটি অভিজাত হোটেলে যান এবং সেখানে রাতযাপন করেন।


দলীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে তিনি তরুণদের সঙ্গে একটি নীতিনির্ধারণী আলোচনা সভায় অংশ নেবেন।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম সফর শেষে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নিতে পারেন।


উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফরে এসে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছিলেন এবং সে সময় লালদিঘী ময়দানে জনসভায় বক্তব্য দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর