[email protected] বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

বিএনপি নেতাকে গুলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ১:০৬ এএম

বিএনপি নেতা হাসান মোল্লা

ঢাকার কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে বিএনপির এক স্থানীয় নেতাকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।

গুলিবিদ্ধ ওই নেতার নাম হাসান মোল্লা। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার আওতাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াজ মাহফিল শেষে বাড়ির উদ্দেশে রওনা দিলে দলীয় কার্যালয়ের সামনে অপেক্ষাকৃত অন্ধকার একটি স্থানে পৌঁছান হাসান মোল্লা।

এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।


স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


ঘটনার বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন,
“হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওয়াজ মাহফিল থেকে ফেরার পথেই এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


পুলিশ জানায়, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর