[email protected] শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

সিলেটে ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে সংবর্ধিত তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ২:০২ এএম

সংগৃহীত ছবি

মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পথ অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে সিলেট সফরে রয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাতের দিকে সিলেটে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন

এ সময় মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।

তারেক রহমানকে একনজর দেখতে সেখানে ভিড় করেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ। তিনি মাজার এলাকায় প্রবেশ করলে উপস্থিতরা করতালি ও স্লোগানের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে স্বাগত জানান।

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে তিনি হযরত শাহ পরান (রহ.) মাজারেও যান।

সেখানে জিয়ারত ও দোয়া শেষে তিনি স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে যাওয়ার কথা রয়েছে। ওই বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি কেক কাটার আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।


উল্লেখ্য, তারেক রহমান ও জুবাইদা রহমানের বিবাহবন্ধন হয় ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি। জুবাইদা রহমান সিলেটের বিরাইমপুর গ্রামের বাসিন্দা এবং তিনি সাবেক নৌবাহিনী প্রধান ও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর