পোস্টাল ব্যালটে অনিয়ম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারসহ তিনটি অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে নির্বাচন কমিশন (ইসি) চত্বর থেকে সরে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা যে তিনটি অভিযোগ উত্থাপন করেছি, সে বিষয়ে নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে।
আরও আলোচনার আশ্বাস দিয়ে তারা আজকের মতো কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানিয়েছে। কেন্দ্রীয় সংসদের সঙ্গে আলোচনার পর আমরা সাময়িকভাবে এই কর্মসূচি সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি।
তবে হুঁশিয়ারি দিয়ে ছাত্রদল সভাপতি বলেন, “ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্র সংগঠন জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা
চালায় কিংবা নির্বাচনকালীন সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে চায়, তাহলে ছাত্রদল কী করতে পারে তা গত দুই দিনে দেখিয়েছে। আমাদের হুমকি দেবেন না বা বাধ্য করার চেষ্টা করবেন না।
তিনি আরও বলেন, “আগামী ২২ জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে।
যেসব ষড়যন্ত্রের কারণে আমাদের দুই দিন এখানে অবস্থান করতে হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা প্রস্তুত থাকব।
ভবিষ্যতে এ ধরনের কোনো ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত এলে তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এসআর
মন্তব্য করুন: