[email protected] বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ৬:০৩ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় পৌঁছেছেন।

দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।


এর আগে রোববার রাতে গণমাধ্যমকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সোমবার তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে দলের উদ্বেগের বিষয়গুলো তারা বৈঠকে তুলে ধরবেন।


উল্লেখ্য, এর একদিন আগেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।

সে সময় তারা দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন।

এ ধরনের অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি তালিকাও তারা প্রস্তুত করেছেন বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর